অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়
উইকিসংকলন থেকে
| অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয় |
| হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪৭-৪৮ গানটিতে সঞ্চারী স্তবকটি পাওয়া যায় নি। |
অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়।
মাঝি বেটা বড় ঠেঁটা, হাল ছেড়ে দিয়ে
বগল বাজায়।।
উজান ভাটি তিনটি নালে
দোম দমা দোম বেদম কলে
এক শব্দ হয়।
গুরুর গুরু পবন গুরু প্রেম আনন্দে
সাঁতার খেলায়।।
সামনেতে অপার নদী
পার হয়ে যায় ছয় জন বাদী
কিরূপ লীলাময়।
লালন বলে, ভাব জানিয়ে ডুব দিয়ে রত্ন উঠায়।।