আজব আয়না-মহল মণি গভীরে
উইকিসংকলন থেকে
| আজব আয়না-মহল মণি গভীরে |
| লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২১০ |
আজব আয়না-মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁই মেরে।।
পূর্ব দিকে রত্ন-বেদী
তাহার উপরে খেলছে জ্যোতি
তারে যে দেখেছে ভাগ্যপতি
সে জন সচেতন সব খবরে।।
জলের ভেতরে শুকনো জমি
আঠার মোকামে তাই কায়েমি
নিঃস্বাদ স্বাদের উদ্গামি[১]
সে মোকামের খবর জান গে যা রে।।[২]
মণিপুরের হাটে মনোহারী কল
তেহাটা ত্রিপিণী আছে বাঁকা নল
মাকড়শার আশে বন্দী সে জল
লালন বলে সঙ্গী বুঝবে ফেরে।।[৩]
[সম্পাদনা] কথান্তর
মুহম্মদ মনসুরউদ্দীন, বাংলার মুসলিম সাধনা, ২য় খণ্ড, পৃ. ২২; লালন-গীতিকা, পৃ. ৩৬-৩৮।