আজ শ্রাবণের আমন্ত্রণে
উইকিসংকলন থেকে
| ←নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর | আজ শ্রাবণের আমন্ত্রণে |
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে→ |
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,
ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে।।
ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে,
চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে।।
প্রথম যূগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে তার সাথে মোর ভাবনা চলে
কালহারা কোন্ কালের পানে ছুটে।।