আত্ব-তারিক্ব

উইকিসংকলন থেকে

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১ শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

২ আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

৩ সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

৪ প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

৫ অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

৬ সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

৭ এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

৮ নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

৯ যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

১০ সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

১১ শপথ চক্রশীল আকাশের

১২ এবং বিদারনশীল পৃথিবীর

১৩ নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

১৪ এবং এটা উপহাস নয়।

১৫ তারা ভীষণ চক্রান্ত করে,

১৬ আর আমিও কৌশল করি।

১৭ অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

[সম্পাদনা] বহিঃসংযোগ