আন-নাস
উইকিসংকলন থেকে
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
২ মানুষের অধিপতির,
৩ মানুষের মা’বুদের
৪ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
৫ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
৬ জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।