আপনাকে আপনে যে জন জানে
উইকিসংকলন থেকে
| আপনাকে আপনে যে জন জানে |
আপনাকে আপনে যে জন জানে,
আপন আত্মাকে দেখেছে নয়নে।
সবে বলে আমি আমি,
আমি কে তা কেউ না জানে।।
ও মন আপনাকে যে চিনেছে,
নিগূঢ় তত্ত্ব সেই পেয়েছে,
সে জন নিগুমে বসে
আগমে ধরে টানে।।
ও মন মালাকুতের মোকামে পানি,
লাহুতের মোকামে অগ্নি,
জবরুতের মোকামে পানি
হাওয়া চালাচ্ছে নাসুতের মোকামে।।
ও মন তার উপরে মণিকোঠা
তাতে কিছু না যায় টোটা
সে তো বসিয়ে আছে হয়ে টোটা
সে ঢাকায় বসে দিল্লীর খবর জানে।।