আবোল তাবোল (ভূমিকা)
উইকিসংকলন থেকে
| আবোল তাবোল |
আবোল তাবোল-১→ |
[সম্পাদনা] কৈফিয়ত
যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব,তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। ইহা খেয়াল রসের বই। সুতরাং সে রস যাঁহারা উপভোগ করিতে পারেন না, এ পুস্তক তাহাদের জন্য নহে। পুস্তকের অধিকাংশ ছবি ও কবিতা নানা সময়ে "সন্দেশ" পত্রিকা হইতে সংগৃহীত হইয়াছে। এক্ষণ আবশ্যক মত সংশোধন ও পরিবর্তন করিয়া এবং নানা স্থলে নূতন মালমশলা যোগ করিয়া সেগুলি পুস্তকাকারে প্রকাশ করা হইল।