আমার মন রে, দিন থাকিতে চিনে

উইকিসংকলন থেকে

আমার মন রে, দিন থাকিতে চিনে
লালন

আমার মন রে, দিন থাকিতে চিনে
আপন দেহের মানুষ ধর।
আগে মন মানুষ ধর
            ঐ আপন সারা সারো।।
আছে সত্য মানুষ বর্তমান
ন্য দরজায় পেতে ফাঁদ
            দমের পর ব্রহ্মাণ্ডের খবর।।
দেহ কেবা উঠায়, কেবা জাগায়,
কে বিদ্রা যায়, কে কথা কয়,
আবার কার বা দেহ কে চালায়
            কারে নিয়ে চল।।
তাই লালন দরবেশে বলে,
কিনু রে বাপ, আয় সকালে
এই মানব জনম যায় গো বিফলে
            বৈসে বা কি কর।।