আমার রাত পোহাল
উইকিসংকলন থেকে
| আমার রাত পোহাল |
আমার রাত পোহাল
শারদ প্রাতে
আমার রাত পোহালো
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে,
আমার রাত পোহালো
তোমার বুকে বাজলো ধ্বনি
বিদায় গাঁথা আগমনী
কত যে ফাল্গুনে শ্রাবণে
কত প্রভাতে রাতে,
আমার রাত পোহালো
যে কথা রয় প্রানের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলেম চুরি করে অগোচরে
সময় যে তার হল গত
নিশির শেষে তারার মত হল গত
শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে
আমার রাত পোহালো
শারদ প্রাতে
আমার রাত পোহালো