সুরনির্দেশঃ প্রসাদী – একতালা
আমি কবে কাশীবাসী হব। সেই আনন্দকাননে গিয়ে, নিরানন্দ নিবারিব।। গঙ্গাজল-বিল্বদলে বিশ্বেশ্বরনাথে পূজিব। ঐ বারাণসী-জলে-স্থলে, ম’লে পরে মোক্ষ পাব।। অন্নপূর্ণা অধিষ্ঠাত্রী স্বর্ণময়ীর শরণ লব। আর বম্ বম্ বম্ ভোলা ব’লে নৃত্য ক’রে গাল বাজাব।।