আল-ফালাক্ব

উইকিসংকলন থেকে

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

২ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

৩ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

৪ গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

৫ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

[সম্পাদনা] বহিঃসংযোগ