আল-লাহাব
উইকিসংকলন থেকে
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
২ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
৩ সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
৪ এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
৫ তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।