আল ফাতিহা
উইকিসংকলন থেকে
[সম্পাদনা] সূরা ফাতিহা
রুকূ :১ আয়াত:৭
পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে
- ১. সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ্রই,
- ২. যিনি পরম করুণাময়, পরম দয়াময়
- ৩. বিচারদিনের মালিক।
- ৪. আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি।
- ৫. তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে,
- ৬. তাদের পথে যাদের তুমি অনুগ্রহ দান করেছ,
- ৭. যারা তোমার রোষে পতিত হয় নি, পথভ্রষ্টও হয় নি।
অনুবাদটি নেওয়া হয়েছে মুহাম্মদ হাবিবুর রহমান অনুবাদিত কোরানশরিফ সরল বঙ্গানুবাদ থেকে।