উইকিসংকলন:প্রশাসকদের আলোচনাসভা
উইকিসংকলন থেকে
| উইকিসংকলন প্রশাসন সংক্রান্ত পাতা সমূহ |
|---|
| সালিশ করার আবেদন | মধ্যস্থতার আবেদন | মন্তব্যের আবেদন | প্রশাসক হওয়ার আবেদন | নিবন্ধ সুরক্ষার আবেদন | প্রশাসকদের আলোচনাসভা | নিবন্ধ অপসারণের প্রস্তাবনা | ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন |
---
পুরাতন বার্তা সংকলন |
|---|
প্রশাসকদের আলোচনা সভা উইকিসংকলনের প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে মন্তব্য পেশ করতে হলে আপনাকে প্রশাসক হতে হবে, এমন কোন কথা নাই। উইকিসংকলনের যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।
নতুন বিষয়ে আলোচনা শুরু করতে হলে এখানে ক্লিক করুন। আর যদি পুরানো কোন বিষয়ে মন্তব্য করতে চান, তাহলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] উইকিসংকলন তথ্য
উইকিসংকলন- একটি উন্মুক্ত গ্রন্থাগার এখন পর্যন্ত উইকিসংকলনের জন্য আমরা এটি ব্যবহার করতাম। কিন্তু আমি এটিকে পরিবর্তণ করে উইকিসংকলন- একটি উন্মুক্ত পাঠাগার ব্যবহার করার প্রস্তাব রাখছি। এ তথ্যটুকু পরবর্তীতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সকল সাইট এবং উইকিসংকলনের লোগোতে ব্যবহৃত হবে। তাই এ ব্যাপারে আপনারদের মতামত কামনা করছি। ধন্যবাদ।--Bellayet ১৮:১৮, ৪ অক্টোবর ২০০৭ (UTC)
- গ্রন্থাগার বা পাঠাগার একটা হলেই হল। পাঠাগার এক অর্থে বেশি উপযুক্ত কেননা এখানে শুধু গ্নন্থই নয়, চিঠিপত্র ও দলিল থাকবে। আবার গ্রন্থাগার নামের একটা আলাদা ভাব আছে। যেটা ভাল মনে হয় রাখতে পারেন।--Tarif Ezaz ০৯:০৬, ১১ অক্টোবর ২০০৭ (UTC)
- গ্রন্থাগার এবং পাঠাগার দুটোই সমার্থক শব্দ। যেকোন একটা রাখলেই হয়। তবে অত্যন্ত গভীর ভাবে অর্থ বিচার করলে গ্রন্থাগার হলো যেস্থানে বই থাকে এবং সেখান থেকে বই ধার করে নেয়া যায় আর পাঠাগার হলো যেখানে বই থাকে, একজন বই নিয়ে সেখানে বসেই পড়তে পারেন কিন্তু বই বাসায় নিয়ে যাবার অনুমতি দেয়া হয়না। যেহেতু এখান থেকে লেখাগুলো ebook formate এ download করা যায়না তাই পাঠাগারই ভালো। এছাড়া পাঠাগার শব্দটি শুনতে এবং বলতে বেশ ভালোই লাগে। পাঠাগারের পক্ষে আমি মত দিলাম।--Đ̪αўєєи ০৯:৫৩, ১১ অক্টোবর ২০০৭ (UTC)
[সম্পাদনা] উইকিসংকলন পরিসংখ্যান
উইকিসংকলনের কাজ খুবই ভাল ভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে উইকিসংকলনে ৩৪৭টি নিবন্ধ আছে এবং আকারের দিক দিয়ে বিশ্বের বিভিন্ন ভাষার ৫৪টি উইকিসোর্সের মধ্যে উইকিসংকলন এখন ৩৭তম এবং এর মানও অন্যান্যদের তুলনায় খুবই ভাল। যারা উইকিসংকলনে অবদান রাখছেন তাদের কে অশেষ ধন্যবাদ, উইকিসংকলনের উদ্দেশ্য সফল করতে আশা করবো আপনাদেরকে সব সময় সাথে পাবো। যারা এখনও উইকিসংকলনে অবদান রাখা শুরু করেন নি তাদের কে অবদান রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।--Bellayet ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০০৭ (UTC)
[সম্পাদনা] একটি পরামর্শ
উইকিসংকলনে যে সকল লেখকদের রচনা যুক্ত করা হচ্ছে তারা অনেকে ক্ষেত্রবিশেষে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো আমাদের চলিত বাংলায় বর্তমানে আর ব্যবহৃত হয়না।ফলে সেগুলোর অর্থ খুজতে আমাদের কে অভিধান ঘাটতে হয়। কাজেই কোন রচনা ভুক্ত করার সময় যদি ঐসব শব্দগুলোকে উইকি অভিধানে একটা লিংক দিয়ে দেয়া হয় তাহলে দুটি সুবিধা পাওয়া যাবে-
- কেউ পড়তে গিয়ে লিংকে ক্লিক করলেই শব্দার্থ দেখতে পারত
- উইকি-অভিধানেও নিয়মিত শব্দ যোগ হতে থাকবে।
এবিষয়ে অন্যদের মতামত কামনা করছি।--দায়ীন ১৪:০৫, ২০ অক্টোবর ২০০৭ (UTC)
- এটি অবশ্যই একটি ভাল পরামর্শ। আসলে উইকি অভিধান প্রকল্পের উদ্দেশ্যই এটা। ইংরেজী উইকশনারি এভাবেই তৈরি এবং এ উদ্দেশ্যেই তৈরি যে উইকিপিডিয়া সহ অন্যান্য প্রকল্পের শব্দের বিস্তারিত উইকশনারিতে যোগ করা এবং সে সংযোগ অন্যান্য প্রকল্প গুলোতে রেফারেন্স হিসেবে ব্যবহার করা। আমাদের অবশ্যই এটির অনুশীলন করা উচিত। তবে পরামর্শটি আমি কিছুটা পরিবর্তন করতে চাই তা হল, কোন শব্দকে কবিতা বা লেখার মধ্যে সরাসরি সংযোগ না করে, পাতার শেষে শব্দার্থ আলাদা অনুচ্ছেদ করে তাতে শব্দের তালিকা করে উইকি অভিধানের সাথে সংযোগ করা। ধন্যবাদ দায়ীন আপনার পরামর্শের জন্য।--Bellayet ১৬:১১, ২০ অক্টোবর ২০০৭ (UTC)
[সম্পাদনা] উইকিসংকলন হালনাগাদ
সম্মানিত ব্যবহারকারীগণ, বাংলা উইকিসোর্স অথবা উইকিসংকলনে বর্তমানে ৫০০টি লেখা রয়েছে। যা এখন বিশ্বের ৫৪টি উইকিসোর্সের মধ্যে ৩৩ নম্বর। এতে রয়েছে মীর মোশাররফ হোসেনের সম্পূর্ণ বিষাদ সিন্ধু, সুকান্তের ছাড়পত্র, শরৎচন্দ্রের দেবদাস, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, লিপিকা উল্লেখযোগ্য। এছাড়াও আছে সুকুমার রায়ের অনেক ছড়া, জগদীশচন্দ্র বসু অব্যক্ত সহ আরও অনেক দেশী বিদেশী বিখ্যাত লেখকের লেখা।
তবে দুঃখের সাথে বলছি যে এক মাসের মধ্যে আমরা এ সংখ্যার লেখা উইকিসংকলনে যোগ করতে পারলেও এর অবদানকারী বা স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল খুবই কম। উইকি প্রকল্পগুলো আমাদের ভাষার মূল্যবাদ সম্পদ সংরক্ষণের এক সুন্দর মাধ্যম। আপনিও পারেন আপনার কাছে থাকা বিখ্যাত লেখকের লেখাগুলো (অন্যভাষার লেখাগুলোর অনুবাদসহ) উইকিসংকলনে দিয়ে এ সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষন করতে। আসুন আমরা উইকিসংকলনের ব্যবহারের মাধ্যমে আমাদের ভাষার অমর কৃর্তিগুলোর সংরক্ষনে এগিয়ে আসি। ধন্যবাদ।--Bellayet ০৫:১৮, ১১ নভেম্বর ২০০৭ (UTC)
[সম্পাদনা] উইকিসংকলন লগো
উইকিসংকলনের জন্য নতুন বাংলা লগো তৈরি করা হয়েছে। দেখুন
এবং মন্তব্য করুন।--Bellayet ০৫:৩৭, ২০ নভেম্বর ২০০৭ (UTC)
- এক কথায় চমৎকার--দায়ীন ১৪:১০, ২০ নভেম্বর ২০০৭ (UTC)

