উদয়াচল - মঙ্গলাচরণ
উইকিসংকলন থেকে
| ←উদয়াচল - বরণ | উদয়াচল - মঙ্গলাচরণ |
উদয়াচল - আহ্বান→ |
| সূর্য-প্রণাম |
(গান)
ওগো কবি, তুমি আপন ভোলা-
আনিলে তুমি নিথর জলে ঢেউয়ের দোলা,
মালিকাটি নিয়ে মোর
একী বাঁধিলে অলখ-ডোর
নিবেদিত প্রাণে গোপনে তোমার কি সুর তোলা,
জেনেছ তো তুমি সকল প্রাণের নীরব কথা,
তোমার বাণীতে আমার মনের এ ব্যাকুলতা
পেয়েছ কি তুমি সাঁঝের বেলাতে
যখন ছিলাম কাজের খেলাতে
তখন কি তুমি এসেছিলে, ছিল যে দুয়ার খোলা?