একবার ডাকরে কালী তারা ব'লে, জোর ক'রে রসনে
উইকিসংকলন থেকে
| একবার ডাকরে কালী তারা ব'লে, জোর ক'রে রসনে |
|
সুরনির্দেশঃ জংলা – একতালা |
একবার ডাকরে কালী তারা ব'লে, জোর ক'রে রসনে।
ও তোর ভয় কিরে শমনে।।
কাজ কি তীর্থ গঙ্গাকাশী, যার হৃদে জাগে এলোকেশী।
তার কাজ কি ধর্মকর্ম, ও তাঁর মর্ম যেবা জানে।।
ভজনের ছিল ভরসা, সূক্ষ্ম মোক্ষ পূর্ণ আশা।
রামপ্রসাদের এই দশা, দ্বিভাবে ভেবে মনে।।