এবার ভাল ভাব পেয়েছি

উইকিসংকলন থেকে

এবার ভাল ভাব পেয়েছি
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ প্রসাদী – একতালা


এবার ভাল ভাব পেয়েছি।
কালীর অভয় পদে প্রাণ সঁপেছি।।
ভবের কাছে পেয়ে ভাব ভাবীকে ভাল ভুলিয়েছি।
তাই রাগ দ্বেষ, লোভ ত্যজে সত্ত্বগুণে মন দিয়েছি।।
তারানাম সারাৎসার, আত্মশিখায় বাঁধিয়াছি।
সদা দুর্গা দুর্গা দুর্গা বলে, দুর্গানামের কাচ করেছি।।
প্রসাদ ভাবে যেতে হবে, একথা নিশ্চিত জেনেছি।
লয়ে কালীর নাম পথের সম্বল, যাত্রা ক’রে ব’সে আছি।।