এলোকেশী দিগ্বসনা
উইকিসংকলন থেকে
| এলোকেশী দিগ্বসনা |
|
সুরনির্দেশঃ প্রসাদী – একতালা |
এলোকেশী দিগ্বসনা
কালী পুরাও মোর মনোবাসনা।
যে বাসনা মনে রাখি, তার লেশ মা নাহি দেখি,
আমায় হবে কি না হবে দয়া, বলে দে মা ঠিক-ঠিকানা।।
যে বাসনা মনে আছে, বলেছি মা তোমার কাছে,
ওমা তুমি বিনে ত্রিভুবনে এ বাসনা কেউ জানে না।
- - - - -