এস দেখি মন তুমি আমি বিরলেতে বসি রে

উইকিসংকলন থেকে

এস দেখি মন তুমি আমি বিরলেতে বসি রে
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ সোহিনী – বাহার


এস দেখি মন তুমি আমি বিরলেতে বসি রে।
যুক্তি করি মনে প্রাণে, পিঞ্জর গড়ব গুরু-চরণে রে।।
পদে লুকায়ে সুধা খাব যমের বাপের কি ধার ধারি রে।
মন বলে করিবে চুরি ইহার সন্ধান বুঝিনে রে।।
গুরু দিয়েছেন যে ধন, অভয়-চরণ কেমনে খরচ করি রে।
শ্রীরামপ্রসাদের আশা কাঁটা কেটে খোলসা করি রে।
মধুপুরী যাব, মধু খাব শ্রীগুরুর নাম হৃদে ধরি রে।।