ঐ রূপ তিলে তিলে জপ মন জুতে

উইকিসংকলন থেকে

ঐ রূপ তিলে তিলে জপ মন জুতে
লালন
লালন-গীতিকা, পৃ. ৬৩-৬৪

ঐ রূপ তিলে তিলে জপ মন জুতে।
ভুল নারে মন অন্য ভোলেতে।।
            গুরু রূপ ধিয়ানে রয়
            কি করবে তারে শমন রায়
                        যায় সে গুরুর চরণ-তরীতে।।
            উপর বারি সদর-আলা
            স্বরূপ-রূপে করছে খেলা
            স্বরুপ গুরুর স্বরূপ চেলা
                        কে আছে এই জগতে।।
            এমনি তায় অঙ্গ ভারি
            গুরু বিনে নাই কাণ্ডারী
            ফকির লালন বলে, ভাসাও তরী
                        যা করেন সাঁই কৃপাতে।।