কবিতার খসড়া
উইকিসংকলন থেকে
| ←জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী | কবিতার খসড়া |
আমরা এসেছি→ |
| ঘুমনেই |
আকাশে আকাশে ধ্রুবতারায়
কারা বিদ্রোহে পথ মাড়ায়
ভরে দিগন্ত দ্রুত সাড়ায়,
জানে না কেউ।
উদ্যমহীন মূঢ় কারায়
পুরনো বুলির মাছি তাড়ায়
যারা, তারা নিয়ে ঘোরে পাড়ায়
স্মৃতির ফেউ।।