কাজ কি মা! সামান্য ধনে
উইকিসংকলন থেকে
| কাজ কি মা! সামান্য ধনে |
|
সুরনির্দেশঃ প্রসাদী – একতালা |
কাজ কি মা! সামান্য ধনে।
ও কে কাঁদছে কে গো তোর ধন বিহনে।।
সামান্য ধন দিবে তারা, প’ড়ে রবে ঘরের কোণে।
যদি দেও মা আমার অভয় চরণ, রাখি হৃদি-পদ্মাসনে।।
গুরু আমায় কৃপা ক’রে মা, যে ধন দিলে কানে কানে।
এমন গুরু-আরাধিত মন্ত্র, তাও হারালেম সাধন বিনে।।
প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে।
আমি অন্তিমকালে জয় দুর্গা ব’লে স্থান পাই যেন ঐ চরণে।।