সুরনির্দেশঃ প্রসাদী-একতালা
কাজ কি রে মন যেয়ে কাশী। কালীর চরণ কৈবল্যরাশি।। সার্ধ ত্রিশ কোটি তীর্থ মায়ের ও চরণবাসী। যদি সন্ধ্যা জান, শাস্ত্র মান, কাজ কি হয়ে কাশীবাসী।। হৃৎকমলে ভাব ব’সে, চতুর্ভূজা মুক্তকেশী। রামপ্রসাদ এই ঘরে বসি পাবে কাশী দিবানিশি।।