কালীর নামে গণ্ডী দিয়ে আছি দাঁড়াইয়ে

উইকিসংকলন থেকে

কালীর নামে গণ্ডী দিয়ে আছি দাঁড়াইয়ে
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ ললিত-বিভাস – আড়াঠেকা


কালীর নামে গণ্ডী দিয়ে আছি দাঁড়াইয়ে।
শোনরে শমন তোরে কই, আমি তো আটাশে নই,
তোর কথা কেন রব সয়ে।
ছেলের হাতে মোয়া নয় যে খাবে ভোগা দিয়ে।।
কটু বলবি সাজাই পাবি, মাকে দিব কয়ে।
সে যে কৃতান্ত-দলনী শ্যামা, বড় খ্যাপা মেয়ে।।
শ্রীরামপ্রসাদে কয়, যেন শ্যামাগুণ গেয়ে,
আমি ফাঁকি দিয়ে চ’লে যাব, চক্ষে ধূলা দিয়ে।।