কালী তারার নাম জপ মুখে রে
উইকিসংকলন থেকে
| কালী তারার নাম জপ মুখে রে |
|
সুরনির্দেশঃ খাম্বাজ - আদ্ধা |
কালী তারার নাম জপ মুখে রে।
যে নামে শমনভয় যাবে দূরে রে।।
যে নামেতে শিব সন্ন্যাসী, হইল শ্মশানবাসী।
ব্রহ্মা আদি দেব যাঁরে ন আপায় ভাবিয়া রে।।
ডুবু ডুবু হইল ভরা, লোকে বলে ডুবে রে।
তবু ভুলাইতে পার যদি, ভোলানাথের মন রে।।
আমি অতি মূঢ়মতি, না জানি ভকতিস্তুতি।
দ্বিজ রামপ্রসাদের নতি, চরণতলে রেখো রে।।