কুরাইশ

উইকিসংকলন থেকে

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

০০১. কোরাইশের আসক্তির কারণে,
০০২. আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।
০০৩. অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার
০০৪. যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।