কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস
উইকিসংকলন থেকে
| কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস |
|
সুরনির্দেশঃ ললিত - তেওট |
কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস।
দনুজ-দলনা ললনা, সমরে শবে, বিগলিত কেশ।।
ঘন ঘোর নিনাদিনী, সমরে বিবাদিনী, মদনোন্মাদিনী বেশ।।
ভূত পিশাচ প্রমথ সঙ্গে, ভৈরবগণ নাচত রঙ্গে,
রঙ্গিণীবর সঙ্গিনী নগনা সমান বেশ।।
গজ রথ রথী করত গ্রাস, সুরাসুর-নর-হৃদয়ত্রাস,
দ্রুত চলত ঢলত রসে গর গর, নর-কর কটিদেশ।
কহিছে প্রসাদ ভুবনপালিকে, করুণাং কুরু জননী কালিকে,
ভব-পারাবার তরাবার ভার, হরবধূ হর ক্লেশ।।