সুরনির্দেশঃ প্রসাদী – একতালা
কেন গঙ্গাবাসী হব। ঘরে বসে মায়ের গান গাহিব।। আপন রাজ্য ছেড়ে কেন পরের রাজ্যে বাস করিব। কালীর চরণতলে কত শত গয়াগঙ্গা দেখতে পাব।।