কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী
উইকিসংকলন থেকে
| কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী |
| লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২২৬ |
কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী।
পদ্মে মধু চন্দ্রে সুধা জোগায় রাত্রদিনি।।
সাধন সিদ্ধি প্রবর্ত তিন
রাগ ধরে আছে তিন জন
এ তিন ছাড়া বাগ নিরূপন
জানলে হয় ভাবিনী।।
মৃণাল গতি রসের খেলা
নব ঘাটে নব ঘেটেলা
দশমে যোগ বারি গোলা
যজ্ঞেশ্বর অযোনি।।
সিরাজ সাঁইর আদেশে লালন
বলছে বাণী শোন রে মজন১
ঘুরতে হবে নাগর-দোলন
না জেনে মন বাণী।।