ক্বদর
উইকিসংকলন থেকে
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- ০০১. আমি একে নাযিল করেছি শবে-কদরে।
- ০০২. শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
- ০০৩. শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
- ০০৪. এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
- ০০৫. এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।