ক্বারিয়াহ

উইকিসংকলন থেকে

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

০০১. করাঘাতকারী,
০০২. করাঘাতকারী কি?
০০৩. করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
০০৪. যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
০০৫. এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
০০৬. অতএব যার পাল্লা ভারী হবে,
০০৭. সে সুখীজীবন যাপন করবে।
০০৮. আর যার পাল্লা হালকা হবে,
০০৯. তার ঠিকানা হবে হাবিয়া।
০১০. আপনি জানেন তা কি?
০১১. প্রজ্জ্বলিত অগ্নি!