খনার বচন

উইকিসংকলন থেকে

খনার বচন
খনা মিহির

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] সকাল শোয় সকাল ওঠে

সকাল শোয় সকাল ওঠে
তার কড়ি না বৈদ্য লুটে

[সম্পাদনা] আলো হাওয়া বেঁধো না

আলো হাওয়া বেঁধো না
রোগে ভোগে মরো না।

[সম্পাদনা] যে চাষা খায় পেট ভরে

যে চাষা খায় পেট ভরে
গরুর পানে চায় না ফিরে
গরু না পায় ঘাস পানি
ফলন নাই তার হয়রানি

[সম্পাদনা] খনা ডেকে বলে যান

খনা ডেকে বলে যান
রোদে ধান ছায়ায় পান

[সম্পাদনা] গাছগাছালি ঘন সবে না

গাছগাছালি ঘন সবে না
গাছ হবে তার ফল হবে না

[সম্পাদনা] হাত বিশ করি ফাঁক

হাত বিশ করি ফাঁক
আম কাঁঠাল পুঁতে রাখ

[সম্পাদনা] যদি না হয় আগনে বৃষ্টি

যদি না হয় আগনে বৃষ্টি
তবে না হয় কাঁঠালের সৃষ্টি

[সম্পাদনা] যত জ্বালে ব্যঞ্জন মিষ্ট

যত জ্বালে ব্যঞ্জন মিষ্ট
তত জ্বালে ভাত নষ্ট

[সম্পাদনা] যে না শোনে খনার বচন

যে না শোনে খনার বচন
সংসারে তার চির পচন৷

[সম্পাদনা] শোনরে বাপু চাষার পো

শোনরে বাপু চাষার পো
সুপারী বাগে মান্দার রো৷
মান্দার পাতা পচলে গোড়ায়
ফড়ফড়াইয়া ফল বাড়ায়৷

[সম্পাদনা] মঙ্গলে ঊষা বুধে পা

মঙ্গলে ঊষা বুধে পা
যথা ইচ্ছা তথা যা।

[সম্পাদনা] চাষী আর চষা মাটি

চাষী আর চষা মাটি
এ দু'য়ে হয় দেশ খাঁটি।

[সম্পাদনা] গাছে গাছে আগুন জ্বলে

গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে।

[সম্পাদনা] জ্যৈষ্ঠে খরা

জ্যৈষ্ঠে খরা, আষাঢ়ে ভরা
শস্যের ভার সহে না ধরা।

[সম্পাদনা] আষাঢ় মাসে বান্ধে আইল

আষাঢ় মাসে বান্ধে আইল
তবে খায় বহু শাইল।

[সম্পাদনা] আষাঢ়ে পনের শ্রাবণে পুরো

আষাঢ়ে পনের শ্রাবণে পুরো
ধান লাগাও যত পারো।

[সম্পাদনা] তিন শাওনে পান

তিন শাওনে পান
এক আশ্বিনে ধান।

[সম্পাদনা] পটল বুনলে ফাগুন

পটল বুনলে ফাগুন
ফলন বাড়ে দ্বিগুণে।

[সম্পাদনা] ফাগুনে আগুন

ফাগুনে আগুন, চৈতে মাট
বাঁশ বলে শীঘ্র উঠি।

[সম্পাদনা] ভাদ্রের চারি, আশ্বিনের চারি

ভাদ্রের চারি, আশ্বিনের চারি
কলাই করি যত পারি।


[সম্পাদনা] লাঙ্গলে না খুঁড়লে মাটি

লাঙ্গলে না খুঁড়লে মাটি, মই না দিলে পরিপাটি
ফসল হয় না কান্নাকাটি।

[সম্পাদনা] সবলা গরু সুজন পুত

সবলা গরু সুজন পুত
রাখতে পারে খেতের জুত।

[সম্পাদনা] গরু-জরু-ক্ষেত-পুতা

গরু-জরু-ক্ষেত-পুতা
চাষীর বেটার মূল সুতা।

[সম্পাদনা] সবল গরু, গভীর চাষ

সবল গরু, গভীর চাষ
তাতে পুরে চাষার আশ।


[সম্পাদনা] শোন শোন চাষি ভাই

শোন শোন চাষি ভাই
সার না দিলে ফসল নাই।

[সম্পাদনা] হালে নড়বড়, দুধে পানি

হালে নড়বড়, দুধে পানি
লক্ষ্মী বলে চাড়লাম আমি।

[সম্পাদনা] রোদে ধান, ছায়ায় পান

রোদে ধান, ছায়ায় পান।

[সম্পাদনা] আগে বাঁধবে আইল

আগে বাঁধবে আইল
তবে রুবে শাইল।

[সম্পাদনা] গাছ-গাছালি ঘন রোবে না

গাছ-গাছালি ঘন রোবে না
গাছ হবে তাতে ফল হবে না।

[সম্পাদনা] খরা ভুয়ে ঢালবি জল

খরা ভুয়ে ঢালবি জল
সারাবছর পাবি ফল।

[সম্পাদনা] ষোল চাষে মূলা

ষোল চাষে মূলা, তার অর্ধেক তুলা
তার অর্ধেক ধান, তার অর্ধেক পান।

[সম্পাদনা] ডাঙ্গা নিড়ান বান্ধন আলি

ডাঙ্গা নিড়ান বান্ধন আলি
তাতে দিও নানা শালি।

[সম্পাদনা] কাঁচা রোপা শুকায়

কাঁচা রোপা শুকায়
ভুঁইয়ে ধান ভুঁইয়ে লুটায়।

[সম্পাদনা] বার পুত, তের নাতি

বার পুত, তের নাতি
তবে কর কুশার ক্ষেতি।

[সম্পাদনা] তাল বাড়ে ঝোপে

তাল বাড়ে ঝোপে
খেজুর বাড়ে কোপে।

[সম্পাদনা] গাজর, গন্ধি, সুরী

গাজর, গন্ধি, সুরী
তিন বোধে দূরী।

[সম্পাদনা] খনা বলে শোনভাই

খনা বলে শোনভাই
তুলায় তুলা অধিক পাই।

[সম্পাদনা] ঘন সরিষা পাতলা রাই

ঘন সরিষা পাতলা রাই
নেংগে নেংগে কার্পাস পাই।

[সম্পাদনা] বারো মাসে বারো ফল

বারো মাসে বারো ফল
না খেলে যায় রসাতল।

[সম্পাদনা] ফল খেয়ে জল খায়

ফল খেয়ে জল খায়
জম বলে আয় আয়।

[সম্পাদনা] কলা-রুয়ে কেটো না পাত

কলা-রুয়ে কেটো না পাত,
তাতে কাপড় তাতেই ভাত।

[সম্পাদনা] চাষে মুলা তার

চাষে মুলা তার
অর্ধেক তুলা তার
অর্ধেক ধান
বিনা চাষে পান

[সম্পাদনা] বিপদে পড় নহে ভয়

বিপদে পড় নহে ভয়
অভিজ্ঞতায় হবে জয়

[সম্পাদনা] উত্তর দুয়ারি ঘরের রাজা

উত্তর দুয়ারি ঘরের রাজা
দক্ষিণ দুয়ারি তাহার প্রজা।
পূর্ব দুয়ারির খাজনা নাই
পশ্চিম দুয়ারির মুখে ছাই।।

[সম্পাদনা] কপালে নাই ঘি

কপালে নাই ঘি,
ঠকঠকালে হবে কি!

[সম্পাদনা] নিজের বেলায় আটিঁগাটি

নিজের বেলায় আটিঁগাটি,
পরের বেলায় চিমটি কাটি।

[সম্পাদনা] পুকুরে তে পানি নাই

পুকুরে তে পানি নাই, পাতা কেনো ভাসে
যার কথা মনে করি সেই কেনো হাসে ?

[সম্পাদনা] ভাত দেবার মুরোদ নাই

ভাত দেবার মুরোদ নাই,
কিল দেবার গোসাঁই।

[সম্পাদনা] নদীর জল ঘোলাও ভালো

নদীর জল ঘোলাও ভালো,
জাতের মেয়ে কালোও ভালো

[সম্পাদনা] খাঁদা নাকে আবার নথ

খাঁদা নাকে আবার নথ!

[সম্পাদনা] থাক দুখ পিতে

থাক দুখ পিতে,(পিত্তে)
ঢালমু দুখ মাঘ মাসের শীতে।

[সম্পাদনা] কি কর শ্বশুর মিছে খেটে

কি কর শ্বশুর মিছে খেটে
ফাল্গুনে এঁটে পোত কেটে
বেড়ে যাবে ঝাড়কি ঝাড়
কলা বইতে ভাংগে ঘাড়।

[সম্পাদনা] ভাদরে করে কলা রোপন

ভাদরে করে কলা রোপন
স্ববংশে মরিল রাবণ।

[সম্পাদনা] গো নারিকেল নেড়ে রো

গো নারিকেল নেড়ে রো
আমা টুকরা কাঁঠাল ভো।

[সম্পাদনা] সুপারীতে গোবর

সুপারীতে গোবর, বাশে মাটি
অফলা নারিকেল শিকর কাটি

[সম্পাদনা] খনা বলে শুনে যাও

খনা বলে শুনে যাও
নারিকেল মুলে চিটা দাও
গাছ হয় তাজা মোটা
তাড়াতাড়ি ধরে গোটা।

[সম্পাদনা] ডাক ছেড়ে বলে রাবণ

ডাক ছেড়ে বলে রাবণ
কলা রোবে আষাঢ় শ্রাবণ।

[সম্পাদনা] পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়

পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়
সেই বছর বন্যা হয়।

[সম্পাদনা] মংগলে উষা বুধে পা

মংগলে উষা বুধে পা
যথা ইচ্ছা তথা যা।

[সম্পাদনা] পুত্র ভাগ্যে যশ

পুত্র ভাগ্যে যশ
কন্যা ভাগ্যে লক্ষী

[সম্পাদনা] উঠান ভরা লাউ শশা

উঠান ভরা লাউ শশা
ঘরে তার লক্ষীর দশা

[সম্পাদনা] বামুন বাদল বান

বামুন বাদল বান
দক্ষিণা পেলেই মান।

[সম্পাদনা] বেঙ ডাকে ঘহন ঘন

বেঙ ডাকে ঘহন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জান।

[সম্পাদনা] আউশ ধানের চাষ

আউশ ধানের চাষ
লাগে তিন মাস।

[সম্পাদনা] যদি বর্ষে গাল্গুনে

যদি বর্ষে গাল্গুনে
চিনা কাউন দ্বিগুনে।

[সম্পাদনা] যদি হয় চৈতে বৃষ্টি

যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি।

[সম্পাদনা] চালায় চালায় কুমুড় পাতা

চালায় চালায় কুমুড় পাতা
লক্ষ্মী বলেন আছি তথা।

[সম্পাদনা] আখ আদা রুই

আখ আদা রুই
এই তিন চৈতে রুই।

[সম্পাদনা] চৈত্রে দিয়া মাটি

চৈত্রে দিয়া মাটি
বৈশাখে কর পরিপাটি।

[সম্পাদনা] দাতার নারিকেল

দাতার নারিকেল, বখিলের বাঁশ
কমে না বাড়ে বারো মাস।

[সম্পাদনা] সোমে ও বুধে না দিও হাত

সোমে ও বুধে না দিও হাত
ধার করিয়া খাইও ভাত।

[সম্পাদনা] জৈষ্ঠতে তারা ফুটে

জৈষ্ঠতে তারা ফুটে
তবে জানবে বর্ষা বটে।

[সম্পাদনা] বাঁশের ধারে হলুদ দিলে

বাঁশের ধারে হলুদ দিলে
খনা বলে দ্বিগুণ বাড়ে।

[সম্পাদনা] গাই পালে মেয়ে

গাই পালে মেয়ে
দুধ পড়ে বেয়ে।

[সম্পাদনা] শুনরে বাপু চাষার বেটা

শুনরে বাপু চাষার বেটা
মাটির মধ্যে বেলে যেটা
তাতে যদি বুনিস পটল
তাতে তোর আশার সফল।

[সম্পাদনা] মাঘ মাসে বর্ষে দেবা

মাঘ মাসে বর্ষে দেবা
রাজ্য ছেড়ে প্রজার সেবা।

[সম্পাদনা] চৈতের কুয়া আমের ক্ষয়

চৈতের কুয়া আমের ক্ষয়
তাল তেঁতুলের কিবা হয়।
অর্থ-কুয়াশায় আমের বোল নষ্ট হয়ে যায়

[সম্পাদনা] আমে ধান

আমে ধান
তেঁতুলে বান।

[সম্পাদনা] হইবো পুতে ডাকবো বাপ

হইবো পুতে ডাকবো বাপ
তয় পুরবো মনর থাপ।

[সম্পাদনা] পারেনা .ল ফালাইতে

পারেনা .ল ফালাইতে
উইঠা থাকে বিয়ান রাইতে।

[সম্পাদনা] যদি বর্ষে মাঘের শেষ

যদি বর্ষে মাঘের শেষ
ধন্যি রাজা পুণ্যি দেশ

[সম্পাদনা] সূর্যের চেয়ে বালি গরম

সূর্যের চেয়ে বালি গরম!!
নদীর চেয়ে প্যাক ঠান্ডা!!

[সম্পাদনা] সমানে সমানে দোস্তি

সমানে সমানে দোস্তি
সমানে সমানে কুস্তি।

[সম্পাদনা] হোলা গোশশা অইলে বাশশা

হোলা গোশশা অইলে বাশশা,
মাইয়া গোশশা অইলে বেইশশা

[সম্পাদনা] মেয়ে নষ্ট ঘাটে

মেয়ে নষ্ট ঘাটে,
ছেলে নষ্ট হাটে।

[সম্পাদনা] আল্লায় দিয়া ধন দেখে মন

আল্লায় দিয়া ধন দেখে মন,
কাইড়া নিতে কতক্ষণ।

[সম্পাদনা] যদি থাকে বন্ধুরে মন

যদি থাকে বন্ধুরে মন
গাং সাঁতরাইতে কতক্ষণ।

[সম্পাদনা] কাল ধানের ধলা পিঠা

কাল ধানের ধলা পিঠা,
মা'র চেয়ে মাসি মিঠা।

[সম্পাদনা] পরের বাড়ির পিঠা

পরের বাড়ির পিঠা
খাইতে বড় ই মিঠা।

[সম্পাদনা] ঘরের কোনে মরিচ গাছ

ঘরের কোনে মরিচ গাছ
লাল মরিচ ধরে,
তোমার কথা মনে হলে
চোখের পানি পড়ে!

[সম্পাদনা] সোল বোয়ালের পোনা

সোল বোয়ালের পোনা
যার যারটা তার তার কাছে সোনা।

[সম্পাদনা] ছায়া ভালো ছাতার তল

ছায়া ভালো ছাতার তল,
বল ভালো নিজের বল।

(বিয়াই'র পুত নিয়া সাত পুত গুণতে নাই।)

[সম্পাদনা] যা করিবে বান্দা তা-ই পাইবে

যা করিবে বান্দা তা-ই পাইবে।
সুই চুরি করিলে কুড়াল হারাইবে।

[সম্পাদনা] খালি পেটে পানি খায়

খালি পেটে পানি খায়
যার যার বুঝে খায়।

[সম্পাদনা] তেলা মাথায় ঢালো তেল

তেলা মাথায় ঢালো তেল,
শুকনো মাথায় ভাঙ্গ বেল।

[সম্পাদনা] চৈত্রে চালিতা

চৈত্রে চালিতা,
বৈশাখে নালিতা,
আষাড়ে.........
ভাদ্রে তালের পিঠা।
আর্শ্বিনে ওল,
কার্তিকে কৈয়ের ঝুল

[সম্পাদনা] মিললে মেলা।

মিললে মেলা।
না মিললে একলা একলা ভালা!

[সম্পাদনা] সাত পুরুষে কুমাড়ের ঝি

সাত পুরুষে কুমাড়ের ঝি,
সরা দেইখা কয়, এইটা কি?

[সম্পাদনা] না পাইয়া পাইছে ধন

না পাইয়া পাইছে ধন;
বাপে পুতে কীর্তন।

[সম্পাদনা] কাচায় না নোয়ালে বাশ

কাচায় না নোয়ালে বাশ,
পাকলে করে ঠাস ঠাস!

[সম্পাদনা] যুগরে খাইছে ভূতে

যুগরে খাইছে ভূতে
বাপরে মারে পুতে।

[সম্পাদনা] দশে মিলে করি কাজ

দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ।

[সম্পাদনা] যাও পাখি বলো তারে

যাও পাখি বলো তারে
সে যেন ভুলেনা মোরে।

[সম্পাদনা] ফুল তুলিয়া রুমাল দিলাম যতন করি রাখিও

ফুল তুলিয়া রুমাল দিলাম যতন করি রাখিও।
আমার কথা মনে ফইল্লে রুমাল খুলি দেখিও।

[সম্পাদনা] একে তে নাচুনী বুড়ি

একে তে নাচুনী বুড়ি,
তার উপর ঢোলের বারি

[সম্পাদনা] চোরের মার বড় গলা

চোরের মার বড় গলা
লাফ দিয়ে খায় গাছের কলা

[সম্পাদনা] ভাই বড়ো ধন

“ভাই বড়ো ধন, রক্তের বাঁধন
যদি ও পৃথক হয়, নারীর কারন।"

[সম্পাদনা] জ্যৈষ্ঠে শুকো আষাঢ়ে ধারা

জ্যৈষ্ঠে শুকো আষাঢ়ে ধারা।
শস্যের ভার না সহে ধরা।"

[সম্পাদনা] যদি হয় সুজন

যদি হয় সুজন
এক পিড়িতে নয় জন।
যদি হয় কুজন
নয় পিড়িতে নয় জন

(যদি হয় সুজন, তেতুল পাতায় ন'জন।)

[সম্পাদনা] হাতিরও পিছলে পাও

"হাতিরও পিছলে পাও।
সুজনেরও ডুবে নাও।"

[সম্পাদনা] গাঙ দেখলে মুত আসে

গাঙ দেখলে মুত আসে
নাঙ দেখলে হাস আসে (নাঙ মানে - স্বামী)

[সম্পাদনা] ক্ষেত আর পুত

ক্ষেত আর পুত।
যত্ন বিনে যমদূত।।

[সম্পাদনা] গরু ছাগলের মুখে বিষ

গরু ছাগলের মুখে বিষ।
চারা না খায় রাখিস দিশ ।।

[সম্পাদনা] আকাশে কোদালীর বাউ

আকাশে কোদালীর বাউ।
ওগো শ্বশুড় মাঠে যাও।।
মাঠে গিয়া বাঁধো আলি।
বৃষ্টি হবে আজি কালি।।

[সম্পাদনা] যদি ঝরে কাত্তি

যদি ঝরে কাত্তি।
সোনা রাত্তি রাত্তি।।

[সম্পাদনা] আষাঢ়ের পানি

আষাঢ়ের পানি।
তলে দিয়া গেলে সার।
উপরে দিয়া গেলে ক্ষার।।

[সম্পাদনা] গাঁ গড়ানে ঘন পা

গাঁ গড়ানে ঘন পা।
যেমন মা তেমন ছা।।
থেকে বলদ না বয় হাল,
তার দু:খ সর্ব্বকাল।

[সম্পাদনা] যে চাষা খায় পেট ভরে

যে চাষা খায় পেট ভরে।
গরুর পানে চায় না ফিরে।
গরু না পায় ঘাস পানি।
ফলন নাই তার হয়রানি।।

[সম্পাদনা] গরুর পিঠে তুললে হাত

গরুর পিঠে তুললে হাত।
গিরস্থে কভু পায় না ভাত।।
গাই দিয়া বায় হাল
দু:খ তার চিরকাল।


[সম্পাদনা] দিন থাকতে বাঁধে আল

দিন থাকতে বাঁধে আল।
তবে খায় তিন শাল।।
বারো পুত তেরো নাতি।
তবে করো বোরো খেতি।।

[সম্পাদনা] মেঘ করে রাত্রে হয় জল

মেঘ করে রাত্রে হয় জল।
তবে মাঠে যাওয়াই বিফল।।

[সম্পাদনা] যদি থাকে টাকা করবার গোঁ

যদি থাকে টাকা করবার গোঁ।
চৈত্র মাসে ভুট্টা দিয়ে রো।।

[সম্পাদনা] হলে ফুল কাট শনা

হলে ফুল কাট শনা।
পাট পাকিলে লাভ দ্বিগুণা।।