গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান/প্রথম ভাগ
উইকিসংকলন থেকে
| ←সূচিপত্র | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রথম ভাগ |
দ্বিতীয় ভাগ→ |
| ২০০৬ সালের ১লা আগস্ট পর্যন্ত সংশোধিত |
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রজাতন্ত্র
-
- ১। বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’’ নামে পরিচিত হইবে।
[সম্পাদনা] প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
-
- ২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অস্তর্ভুক্ত হইবে
- (ক) ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা-ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল ১[এবং সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪-এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা তদ্বহির্ভূত; এবং]
- (খ) যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে।
- ২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অস্তর্ভুক্ত হইবে
[সম্পাদনা] রাষ্ট্রধর্ম
-
- ২[২ক। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।]
[সম্পাদনা] রাষ্ট্রভাষা
-
- ৩। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
[সম্পাদনা] জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
-
- ৪। (১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত ‘‘আমার সোনার বাংলা’’র প্রথম দশ চরণ।
-
-
- (২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
-
-
-
- (৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা।
-
-
-
- (৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে।
-
_______________________________
১ ‘‘এবং সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪-এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উলি¬খিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা তদ্বহির্ভূত; এবং’’ শব্দগুলি, কমাগুলি, বন্ধনীগুলি এবং সংখ্যাটি ‘‘; এবং’’ সেমিকোলন এবং শব্দটির পরিবর্তে সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪ (১৯৭৪ সনের ৭৪ নং আইন)-এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।
২ অনুচ্ছেদ ২ক সংবিধান (অষ্টম সংশোধন) আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩০ নং আইন)-এর ২ ধারাবলে সন্নিবেশিত।
________________________________
-
- ১[৪ক। (১) রাষ্ট্রপতির প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের কার্যালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।
-
-
- (২) (১) দফার অতিরিক্ত কেবলমাত্র প্রধানমন্ত্রীর প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।]
-
[সম্পাদনা] রাজধানী
-
- ৫। (১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
-
-
- (২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে।
-
[সম্পাদনা] নাগরিকত্ব
-
- ২[৬। (১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
-
-
- (২) বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।]
-
[সম্পাদনা] সংবিধানের প্রাধান্য
-
- ৭। (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে।
-
-
- (২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইব।
-
__________________
১ অনুচ্ছেদ ৪ক সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ (২০০৪ সনের ১৪ নং আইন)-এর ২ ধারাবলে সন্নিবেশিত।
২ অনুচ্ছেদ The Second Proclamation (Fifteenth Amendment) Order, 1978 (Second Proclamation Order No. IV of 1978) এর 2nd Schedule বলে প্রতিস্থাপিত।