গেল দিন মিছে রঙ্গরসে
উইকিসংকলন থেকে
| গেল দিন মিছে রঙ্গরসে |
|
সুরনির্দেশঃ প্রসাদী-একতালা |
গেল দিন মিছে রঙ্গরসে।
আমি কাজ হারালাম কালের বশে।।
যখন তারা ধন উপার্জন করেছিলাম দেশ-বিদেশে।
তখন ভাই বন্ধু দারা সুত, সবাই ছিল আপন বশে।।
এখন আমার ধন উপার্জন না হইল দশার শেষে।
সেই ভাই বন্ধু দারা সুত, নির্ধন বলে সবাই রোষে।।
যমদূত শিয়রেতে বসে, ধরবে যখন অগ্রকেশে।
তখন সাজিয়ে মাচা, কলসী কাচা, বিদায় দিবে দণ্ডিবেশে।।
হরি হরি বলি শ্মশানেতে ফেলি, যে যার যাবে আপন বাসে।
রামপ্রসাদ মলো, কান্না গেল, অন্ন খাবে অনায়াসে।।