জগত-জননী তরাও গো তারা
উইকিসংকলন থেকে
| জগত-জননী তরাও গো তারা |
|
সুরনির্দেশঃ গৌরী – একতালা |
জগত-জননী তরাও গো তারা।
জগৎকে তরালে, আমাকে ডুবালে,
আমি কি জগৎ ছাড়া গো তারা।।
দিবা-অবসানে রজনীকালে, দিয়েছি সাঁতার শ্রীদুর্গা ব’লে,
মম জীর্ণতরী, মা আজ কাণ্ডারী,
তবু ডুবিল ডুবিল ডুবিল ভরা।।
দ্বিজ রামপ্রসাদ ভাবিয়ে সারা,
মা হ’য়ে পাঠাইলে মাসীর পাড়া,
কোথা গিয়েছিলে, এ ধর্ম শিখিলে,
মা হয়ে সন্তানছাড়া গো তারা।।