জাল ফেলে জেলে রয়েছে বসে
উইকিসংকলন থেকে
| জাল ফেলে জেলে রয়েছে বসে |
|
সুরনির্দেশঃ জংলা একতালা |
জাল ফেলে জেলে রয়েছে বসে।
ভবে আমার কি হইবে গো মা।।
অগম্য জলেতে মীনের আশ্রয়, জেলে জাল ফেলেছে ভুবনময়,
ও সে যখন যারে মনে করে, তখন তারে ধরে কেশে।।
পালাবার পথ নাইকো জালে, পালাবি কি মন ঘেরেছে কালে,
রামপ্রসাদ বলে মাকে ডাক, শমন দমন করবে এসে।।