জ্যামিতি ও অভিজ্ঞতা
উইকিসংকলন থেকে
| জ্যামিতি ও অভিজ্ঞতা |
| ২৭ জানুয়ারি ১৯২১ সালে বার্লিনস্থ প্রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ প্রদ্ত্ত বক্তৃ্তার বর্ধিত সংস্করণ। |
অন্যান্য বিঞ্জানের চেয়ে গণিতের বিশেষ মর্যাদার কারণ হল, এর সূত্রগুলো সম্পূর্ণরূপে নিশ্চিত এবং তর্কাতীত, য্খন অন্যান্য বিঞ্জান যে কোন মাত্রায় তর্কসাপে এবং নব-আবিষ্কৃ্ত তথ্য দ্বারা উত্খাত হওয়ার ভয়ে সর্বদা ভীত। তা সত্ত্বেও বিঞ্জানের অন্যান্য শাখার গবেষকদের গনিতবিদদের প্রতি ঈর্ষাপ্রবণ হওয়ার কোন কারন নেই