তাকাসুর
উইকিসংকলন থেকে
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- ০০১. প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
- ০০২. এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
- ০০৩. এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
- ০০৪. অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
- ০০৫. কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
- ০০৬. তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
- ০০৭. অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
- ০০৮. এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

