ত্বীন
উইকিসংকলন থেকে
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- ০০১. শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
- ০০২. এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
- ০০৩. এবং এই নিরাপদ নগরীর।
- ০০৪. আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
- ০০৫. অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
- ০০৬. কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
- ০০৭. অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
- ০০৮. আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?