দুর্গেশনন্দিনী/প্রথম খণ্ড/দ্বিতীয় পরিচ্ছেদ : আলাপ

উইকিসংকলন থেকে

দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রথম খণ্ড
দ্বিতীয় পরিচ্ছেদ : আলাপ
প্রথমে য়ুবক নিজের কৌতূহলপরবশতা প্রকাশ করিলেন। বয়োজ্যেষ্ঠাকে সম্বোধন করিয়া কহিলেন, “অনুভবে বুঝিতেছি, আপনারা ভাগ্যবানের পুরস্ত্রী, পরিচয় জিজ্ঞাসা করিতে সঙ্কোচ হইতেছে; কিন্তু আমার পরিচয় দেওয়ার পক্ষে যে প্রতিবন্ধক, আপনাদের সে প্রতিবন্ধক না থাকিতে পারে, এজন্য জিজ্ঞাসা করিতে সাহস করিতেছি।”


পরবর্তী পাতা