পিঁপড়ে আর পিঁপড়ীর কথা

উইকিসংকলন থেকে

টুনটুনির বই সুকুমার রায়
পিঁপড়ে আর পিঁপড়ীর কথা
টুনটুনির বই

এক পিঁপড়ে, আর এক পিঁপড়ী ছিলো। পিঁপড়ী বললে, 'পিঁপড়ে আমি বাপের বাড়ি যাব, নৌকা নিয়ে এস।' পিঁপড়ে একটি ধানের খোসা ভাসিয়ে নিয়ে এলো। পিপড়ী তা দেখে বলল 'কি সুন্দর নৌকো! এসো পিঁপড়ে আমাকে বাপের বাড়ি নিয়ে চলো।' পিঁপড়ে আর পিঁপড়ী ধানের খোসায় উঠে বসে, নৌকা ছেড়ে দিল। খানিক দূরে গিয়ে সেই নৌকা চড়ায় আটকে গেল ।তখন পিঁপড়ে বললে, 'পিপড়ী আমিও ঠেলি তুমিও ঠেল।'

আমার কথাও ফুরিয়ে গেল!