ফস্কে গেল
উইকিসংকলন থেকে
| ←ট্যাঁশ গরু | ফস্কে গেল |
কি মুস্কিল!→ |
| আবোল তাবোল |
দেখ বাবাজি দেখবি নাকি দেখ্রে খেলা দেখ্ চালাকি,
ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়বি পাখি - ধপ!
লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক করে যাই তীর ধনুকে,
ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ করে তোর লাগবে বুকে - খপ!
গুড় গুড় গুড় গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠ মামা
এগিয়ে আছেন বাগিয়ে ধামা এইবার বাণ চিড়িয়া নামা - চট্!
ঐ যা! গেল ফস্কে ফেঁসে - হেই মামা তুই ক্ষেপলি শেষে?
ঘ্যাচঁ করে তোর পাঁজর ঘেঁষে লাগ্ল কি বাণ ছটকে এসে- ফট্?