ফিল
উইকিসংকলন থেকে
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- ০০১. আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
- ০০২. তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
- ০০৩. তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
- ০০৪. যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
- ০০৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।