বাজিল কাহার বীণা
উইকিসংকলন থেকে
| বাজিল কাহার বীণা |
বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমারও নিভৃত নব জীবন ’পরে
প্রভাতে কমল সম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ তলে
জেগে ওঠে সব শোভা সব মাধুরি
পলকে পলকে হিঁয়া পুলকে পুরি
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ
পরানের আবরণ মোচন করে
লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা
কেমনে বুঝায়ে কব না জানি কথা
আমারও বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
কাঁপে নদী বনরাজি বেদনা ভরে