মেঘদূতম্‌

উইকিসংকলন থেকে

মেঘদূতম্
কালিদাস, অনুবাদ করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মহাকবি কালিদাস প্রণীত মেঘদূতম্ কাব্যের পদ্যানুবাদ করেন। ঠিক কোন সময় তিনি এই অনুবাদকার্য সম্পন্ন করেন তা জানা যায়নি। এমনকি কবির জীবদ্দশায় এই কাব্যটি গ্রন্থাকারে বা পত্রিকায় প্রকাশিত হয়নি। মনে করা হয়, কালিদাসের কাব্যে আদিরসের বাহুল্যের কারণে তিনি জনসমাজে এই কাব্যের প্রচার থেকে বিরত থাকেন। কেবলমাত্র কালিদাসের কবিত্বশক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই তিনি এই কাব্যের বঙ্গানুবাদ করেছিলেন। তাঁর মৃত্যুর বহু পরে একটি জীর্ণ পাণ্ডুলিপি থেকে এই অনুবাদটি সংগ্রহ করে ১৩৬৬ সালে প্রকাশিত রঙ্গলাল রচনা সংগ্রহ গ্রন্থে প্রকাশ করা হয়। পরে কবির উত্তরপুরুষ শিবলাল বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পাদিত রঙ্গলাল রচনাবলী-তেও এই অনুবাদ প্রকাশ করেন।

[সম্পাদনা] সূচি