যিলযাল
উইকিসংকলন থেকে
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- ০০১. যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
- ০০২. যখন সে তার বোঝা বের করে দেবে।
- ০০৩. এবং মানুষ বলবে, এর কি হল ?
- ০০৪. সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
- ০০৫. কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
- ০০৬. সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
- ০০৭. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
- ০০৮. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।