শ্যাম, মুখে তব মধুর অধরমে
উইকিসংকলন থেকে
| ←আজু, সখি, মুহু মুহু | আজু, সখি, মুহু মুহু |
বাদরবরখন, নীরদগরজন→ |
| ভানুসিংহ ঠাকুরের পদাবলি |
শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকাশত কায়,
কোন স্বপন অব দেখত মাধব, কহবে কোন হমায়!
নীদ-মেঘ-'পর স্বপন-বিজলি-সম রাধা বিলসত হাসি।
শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব তূঁহুক প্রেমঋণরাশি
বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি, শ্যাম ঘুমায় হমারা।
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব শীতল জোছনধারা
তারকমালিনী সুন্দরযামিনী অবহুঁ ন যাও রে ভাগি---
নিরদয় রবি অন কাহ তু আওলি জ্বাললি বিরহক আগি।
ভানু কহত অব, রবি অতি নিষ্ঠুর, নলিনমিলন-অভিলাষে