হুমাযাহ

উইকিসংকলন থেকে

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

০০১. প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
০০২. যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
০০৩. সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
০০৪. কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
০০৫. আপনি কি জানেন, পিষ্টকারী কি?
০০৬. এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
০০৭. যা হৃদয় পর্যন্ত পৌছবে।
০০৮. এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
০০৯. লম্বা লম্বা খুঁটিতে।