হৃদয় আমার প্রকাশ হল
উইকিসংকলন থেকে
| হৃদয় আমার প্রকাশ হল |
হৃদয় আমার প্রকাশ হল
অনন্ত আকাশে
বেদন বাঁশি উঠলো বেজে
বাতাসে বাতাসে
এযে আলোর আকুলতা
এতো জানি আমার কথা
ফিরে এসে আমার প্রাণে
আমারে উদাসে
হৃদয় আমার প্রকাশ হলো
অনন্ত আকাশে
বাইরে তুমি নানা দেশে
ফেরো নানা ছলে
জানিনে তো আমার মালা
দিয়েছি কার গলে
আজকে দেখি পরাণ মাঝে
তোমার গলায়ে সব মালা
যে সব নিয়ে শেষ ধরা দিলে
গভীর সর্বনাশে
হৃদয় আমার প্রকাশ হলো
অনন্ত আকাশে