অন্ধ সময়ের ডানা/অতিক্রমণ
অবয়ব
(পৃ. ৪২)
অতিক্রমণ
অতিক্রম করে যাচ্ছ সবুজ সম্ভাবনা
দাস যুগ পেরিয়ে পাথরের সভ্যতায়
পুনশ্চ জীবনের রেখা মাপামাপি নিয়ে
ব্যস্ততায় কেটে যাচ্ছে আহামরি জীবন।
ধূসর এক পৃথিবীর আহ্বানে চলে যাচ্ছ
গতানুগতিক আলো আর জোছনায় ভেসে
মাঝে মাঝে ডুবে যাও মিহিন অন্ধকারে
ডেকে যাও ভোরের হাতছানি উচ্ছ্বাসে।
তুমি তো চলমান শামুকীয় জীবন সখা,
মৃত্যুই তোমার শেষ অতিক্রমণের রেখা।